Solution
Correct Answer: Option B
'বদনাম' শব্দের 'বদ' একটি ফারসি ভাষার উপসর্গ।
বিশদ ব্যাখ্যা:
- বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়, যার মধ্যে ফারসি উপসর্গ অন্যতম।
- ফারসি 'বদ্' উপসর্গটি সাধারণত মন্দ বা নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়।
- শব্দগঠন: বদ্ + নাম = বদনাম (অর্থ: দুর্নাম বা কুখ্যাতি)।
• উদাহরণ:
- বদ্ + মেজাজ = বদমেজাজ (উগ্র)
- বদ্ + জাত = বজ্জাত (বদ্জাত > বজ্জাত, নিন্দনীয়)
- বদ্ + হজম = বদহজম
- বদ্ + রাগি = বদরাগী
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- বাংলা: অ, অঘা, অজ, আ, আড়, আন, আব ইত্যাদি বাংলা উপসর্গ।
- আরবি: আম, খাস, লা, গর ইত্যাদি আরবি উপসর্গ।
- হ হিন্দি: হর, হরেক ইত্যাদি হিন্দি উপসর্গ।