সরাসরি মূল কন্টেন্টে যান

বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?

A) নির্বাসিতা
B) অক্টোপাস
C) রায়নন্দিনী
D) পদ্মরাগ (সঠিক উত্তর)
সমাধান

সঠিক উত্তর: Option D

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস- পদ্মরাগ (১৯২৪)।

অন্যদিকে, 
- শামসুর রাহমান রচিত উপন্যাস- অক্টোপাস,
- ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস- রায়নন্দিনী,
- সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস- নির্বাসিতা।

---------------------------------
--------------------------------- 
রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০ – ১৯৩২):

- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
- নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন।
- নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।

- ১৮৯৭ সালে ১৬ বছর বয়সে উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
- বিয়ের পর তিনি রোকেয়া খাতুন এর সাথে স্বামীর নাম সাখাওয়াত হোসেন যোগ করেন এবং আর. এস হোসেন নামে লিখতেন।

- তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে 'মুসলিম নারী জাগরণের অগ্রদূত' বলা হয়।

- ১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় 'নবনূর' পত্রিকায়।

- ৩ মে, ১৯০৯ সালে স্বামীর মৃত্যুর পর ১৯১০ সালে কলকাতায় গমন করেন এবং নারী মুক্তির লক্ষ্যে তিনি 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' (১৬ মার্চ, ১৯১১) ও 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' (মুসলিম মহিলা সমিতি)- ১৯১৬ প্রতিষ্ঠা করেন।

- তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে কলকাতায় মারা যান।

- তার রচিত "মতিচুর", "অবরোধবাসিনী" ও "সুলতানার স্বপ্ন" উপন্যাসগুলি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা।

বেগম রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮),
- পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।


এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন
চাকরি প্রার্থীদের জন্য

চাকরির সার্কুলার থেকে চূড়ান্ত ফল — সব আপডেট এক জায়গায়

MyExaminer অ্যাকাউন্টে লগইন করে একবার নিজের যোগ্যতা দিন — বাকিটা আমরা মনে রাখব।

  • কোন পদে আপনি যোগ্য

    জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা একবার দিলেই প্রতিটি পদের পাশে দেখাবে: আবেদনযোগ্য, সম্ভবত যোগ্য, নাকি যোগ্য নন — বয়সের হিসাবসহ।

  • আমার জন্য সার্কুলার

    আপনার যোগ্যতার সাথে মেলে এমন সার্কুলারগুলো আলাদা করে সাজানো থাকবে।

  • শেষ তারিখের রিমাইন্ডার

    তালিকায় রাখা সার্কুলারের আবেদনের শেষ তারিখ ঘনিয়ে এলে মনে করিয়ে দেওয়া হবে।

  • আমার তালিকা ও রোল নম্বর

    যেসব পরীক্ষায় আবেদন করেছেন, রোল নম্বরসহ এক জায়গায়; প্রতিটি ধাপের পাস/ফেল লিখে রাখুন।

  • আমার চাকরি-পরীক্ষার রিপোর্ট

    কোন ধাপে কতবার পাস-ফেল, গত ৯০ দিনের প্রস্তুতি আর এরপর কী করবেন তার পরামর্শ।

লগইন করে চালু করুন ফ্রি অ্যাকাউন্ট খুলুন Google দিয়ে এক ক্লিকেই অ্যাকাউন্ট খোলা যায়।

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৬০ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
রিভিশন টেস্ট:
বিগত পরীক্ষা - ৫৫, ৫৬, ৫৭, ৫৮ ও ৫৯ এর উপর রিভিশন পরীক্ষা
রুটিন দেখুন
পরীক্ষা – ৫৫ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
দ্বিরুক্ত শব্দ বা শব্দ দ্বিত্ব, বচন
রুটিন দেখুন
পরীক্ষা- ২৪ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
রিভিশন
পরীক্ষা ১৯ থেকে ২৩ পর্যন্ত
রুটিন দেখুন
পরীক্ষা - ১১ পরীক্ষা শুরুঃ ১১ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: (১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ।
টপিকস:
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম (কবিতা, উপন্যাস, গল্প, নাটক, চলচিত্র, প্রবন্ধ ইত্যাদি)।
রুটিন দেখুন