মনে করি, পাঁচটি ক্রমিক সংখ্যা x, x + 1, x + 2, x + 3, x + 4 প্রশ্নমতে, x, x + 1, x + 2, x + 3, x + 4 = 555 => 5x + 10 = 555 => 5x = 555 - 10 => 5x = 445 => x = 109
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ট। - সংখ্যা গুলো হলোঃ (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)। - ১ থেকে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ১১টি।
- লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। - বৃত্তের উপরের দিকে লেখা আছে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"নিচে লেখা "সরকার" এবং বৃত্তের উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা। - ডিজাইনার : এম এন সাহা।
বাংলাদেশের জাতীয় প্রতীকঃ
- বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল । তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটো করে তারকা।
বাংলাদেশ সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী, - বাংলাদেশ 'সুপ্রিম কোর্ট' নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে। - জাতীয় সংসদ প্রণীত আইনের সঠিক ব্যাখ্যা, আইন ও শাসন বিভাগের উপর নজরদারী ও সংবিধানের পবিত্রতা রক্ষার মাধ্যমে বাংলাদেশ সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করে।
- কোন দেশ বা অঞ্চলের মানুষ গণনাকেই মূলত আদমশুমারি বা জনশুমারি বলে। - ১৫-২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়। - বাংলাদেশে প্রতি ১০ বছর পরপর জনশুমারি করা হয়। - দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়। - দেশ স্বাধীনের পর এ পর্যন্ত বাংলাদেশে ৬টি (১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২) জনশুমারি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৮৭২ সালে ব্রিটিশ গভর্নর লর্ড মেয়োর আমলে উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল।
- ৭ আগস্ট, ১৯০৫ সালে কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজিত একটি সভায় 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' গানটি প্রথম গীত হয়েছিল । - ৭ সেপ্টেম্বর,১৯০৫ সালে রবীন্দ্রনাথ স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় গানটি মুদ্রিত হয় । - একই বছরে বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি প্রকাশিত হয়েছিল । - পরবর্তীতে গানটি রবীন্দ্রনাথের 'গীতবিতান' গ্রন্থের স্বরবিতান স্বদেশ পর্যায়ে অন্তর্ভুক্ত হয়। - ২৫ চরণ বিশিষ্ট এই গানের প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ইশতেহারে ৩ মার্চ , ১৯৭১ সালে ঘোষণা করা হয় । - জাতীয় সংগীত পরিবেশনের বিধানুযায়ী , কণ্ঠে গাইতে গেলে ১০ চরণ আর যন্ত্র সংগীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হয়।
- লর্ড কার্জন ১৮৯৯-১৯০৫ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। - তিনি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়। - ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ'। - ঢাকায় এই প্রদেশের রাজধানী স্থাপিত হয়। - পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় 'পশ্চিম বঙ্গ' প্রদেশ; এর রাজধানী হয় কলকাতা।
সর্বশেষ আপডেট (মে ০৮, ২০২৬): - আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' (এপ্রিল ২০২৬) এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের জিডিপির (নামমাত্র) আকার ৫১০.৭ বিলিয়ন ডলার হতে পারে। - আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ অর্থবছরে (FY26) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৭ শতাংশ হতে পারে। - একই প্রতিবেদনে, ২০২৫ সালে বাংলাদেশের নামমাত্র জিডিপির আকার ছিল ৪৫৮ বিলিয়ন ডলার। - ২০২৫ অর্থবছরে (FY25) জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩.৮ শতাংশ। - ২০২৬ অর্থবছরে (FY26) মূল্যস্ফীতি ৯.২ শতাংশে থাকতে পারে বলে অনুমান করা হয়েছে।
- সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি। - প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। - রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। - নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। - ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১৪ বার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। - এ পর্যন্ত ১১১ ব্যক্তি ও ৩০ সংস্থা মিলে পুরস্কার বিজয়ীর সংখ্যা ১৪১। - ২০২৪ সালের নোবেল পুরস্কার আসরের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার পেলো জাপানি সংস্থা নিহন হিদানকিও। - এটি হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- অলিম্পিক গেমস হলো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিসে অলিম্পিক গেমসের উৎপত্তি হয় এবং আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় ১৮৯৬ সালে।
- অলিম্পিক পতাকায় ৫টি ভিন্ন রংয়ের রিং আছে। রিংগুলোর রং হলো- লাল, নীল, সবুজ, হলুদ ও কালো। এ পাঁচটি রিং এর রং দ্বারা যথাক্রমে আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে বোঝায়। আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কোবার্ডিন ১৯১২ সালে এ পতাকার নকশা করেন।
- অলিম্পিক পতাকা ১৯১৪ সালে গৃহীত হলেও ১৯২০ সালে এন্টওয়ার্প (বেলজিয়াম) অলিম্পিকে এটি প্রথম উত্তোলন করা হয়।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।