ছয়টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুন অপেক্ষা ৩৮ বেশি । বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত?
সমাধান
সঠিক উত্তর: Option D
প্রথম সংখ্যা ধরি ক।
তবে,
ক + ক+২ + ক+৪ + ক+৬ + ক+৮ + ক+১০ = ২(ক+১০) + ৩৮
বা, ৬ক + ৩০ = ২ক + ২০ + ৩৮
বা, ৬ক - ২ক = ৫৮ - ৩০
বা, ৪ক = ২৮
বা, ক = ৭
সুতরাং যোগফল,
২(ক+১০) + ৩৮
= ২ক + ২০ + ৩৮
= ২*৭ + ২০ + ৩৮ [ক এর মান বসিয়ে]
= ১৪ + ২০ + ৩৮
= ৭২