২২ জুলাই, ২০২২ বিশ্ববাজারে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের বন্দরগুলো খুলে দিতে রাশিয়া ও ইউক্রেনের কার মধ্যস্থতায় চুক্তি স্বাাক্ষরিত হয়?

A যুক্তরাস্ট্র ও জাতিসংঘের

B জাতিসংঘ ও তুরস্কের

C যুক্তরাস্ট্র ও তুরস্কের

D জাতিসংঘ ও চীনের

Solution

Correct Answer: Option B

২২ জুলাই, ২০২২ বিশ্ববাজারে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের বন্দরগুলো খুলে দিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাাক্ষরিত হয়। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ওলেকসান্দর কুবরাকভ চুক্তিতে স্বাক্ষর করে। এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত ছিলেন। তবে চুক্তি স্বাক্ষররের সময় রাশিয়া ও ইউক্রেনের মন্ত্রীরা এক টেবিলে বসেননি।  চুক্তি অনুযায়ী, ২৩ জুলাই, ২০২২ থেকেই জাহাজ চলাচল শুরু হয়। 

চুক্তির উল্লেখযোগ্য বিষয়:

- কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের তিনটি বন্দর দিয়ে দেশটির জাহাজগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য করিডর গড়ে তোলা হবে।

- কৃষ্ণসাগরের পূর্বপরিকল্পিত রুটে পণ্যবাহী জাহাজ যাত্রা করার আগে ইউক্রেনের বন্দরগুলোতে শস্য ভর্তির কাজ পর্যবেক্ষণ করবে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘের কর্মীদের একটি দল।

- ইউক্রেনের বন্দরগুলোতে পেতে রাখা মাইন এড়াতে ইউক্রেনের নাবিকেরা মানচিত্র ব্যবহার করে শস্য পরিবহনকারী বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে যাবেন। জাহাজগুলো কৃষ্ণসাগর অতিক্রম করে তুরস্কের বসফরাস প্রণালির দিকে যাবে। জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা ইস্তানবুলের একটি যৌথ সমন্বয় কেন্দ্র থেকে জাহাজগুলো পর্যবেক্ষণ করবেন। ইউক্রেনে প্রবেশকারী জাহাজগুলোও একইভাবে যৌথ সমন্বয় কেন্দ্রের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হবে, যাতে তারা ইউক্রেনে অস্ত্র বহন করতে না পারে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৩৯
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-১৩৭ ও পরীক্ষা-১৩৮ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ১১৬
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বাংলাদেশের ঐতিহাসিক স্থান, গুরুত্বপূর্ণ ভাস্কর্য বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা-৩৫
কোর্স নামঃ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
টপিকসঃ
মানসিক দক্ষতা-৪: সমস্যা সমাধান
পরীক্ষা শুরুঃ ২৫ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ০৮
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়): বাংলা
টপিকসঃ
রিভিশন পরীক্ষা:
পরীক্ষা ৫, ৬ এবং ৭ এর ওপর[cite: 2]
পরীক্ষা শুরুঃ ৪ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions