Solution
Correct Answer: Option D
পারস্য উপসাগরে অবস্থিত 'খারগ দ্বীপ' ইরানের একটি অংশ। এটি ইরানের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল।
ইরান ও পারস্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত। ২১ মার্চ ১৯৩৫ সালে এর নামকরণ 'ইরান' করা হয়।
- প্রাচীন পারস্য সভ্যতার প্রধান ধর্ম ছিলো জরথুস্ত্র, যা ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এর আর্বিভাব ঘটে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় এই ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা এবং ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।