ড. মুহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে?
A ১৯৭৪ সালে
B ১৯৭৮ সালে
C ১৯৮৪ সালে
D ১৯৯৪ সালে
Solution
Correct Answer: Option B
- বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। - তিনি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। - তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। - তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। - অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। - মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। - ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
উল্লেখ্য, - ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করে ১৯৭৮ সালে। - ড. মুহাম্মদ ইউনূস আগা খান অ্যাওয়ার্ড লাভ করে ১৯৮৯ সালে। - ড. মুহাম্মদ ইউনূস ১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন। - ড. মুহাম্মদ ইউনূস ১৯৮৪ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।