বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে?

A মোঃ মোস্তাকুর রহমান

B ড. সালেহউদ্দিন আহমেদ

C ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

D আশিক চৌধুরী

Solution

Correct Answer: Option A

- ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে ৪ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন।
- তিনি ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
- নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছিল।
- মোস্তাকুর রহমান বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যবসায়ী যিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন।
- তিনি একজন ব্যয় ও ব্যবস্থাপনা হিসাববিদ (এফসিএমএ) এবং অর্থ, সুশাসন ও কর্পোরেট নেতৃত্বে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
- পূর্বে তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
- এছাড়া তিনি বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সদস্যসহ বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়িক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ.এন.এম. হামিদুল্লাহ

সর্বশেষ আপডেটঃ ৮ মে, ২০২৬।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions