বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নামই-
A যোগ্যতা
B আকাঙ্ক্ষা
C আসত্তি
D উপমা
Solution
Correct Answer: Option A
- একটি সার্থক বাক্যের তিনটি প্রধান গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এগুলো হলো: আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা। - আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ জাগে, তাকে আকাঙ্ক্ষা বলে। - আসত্তি: বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। - যোগ্যতা: বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। - যেমন: 'মাছেরা আকাশে উড়ছে' - বাক্যটিতে আসত্তি ও আকাঙ্ক্ষা থাকলেও অর্থগত ও ভাবগত মিল (যোগ্যতা) নেই, তাই এটি সার্থক বাক্য নয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৭৬
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের জাতীয় অর্জন, সংস্কৃতি ও গণমাধ্যম: এভারেস্ট জয়ীগণ, চলচ্চিত্র, বিদেশের মাটিতে বাংলাদেশ, বিভিন্ন অঞ্চলের লোকসংগীত, বাউল শিল্পী, চিত্রশিল্পী, জাদুঘর, ভাস্কর্য, বাংলাদেশের খেলাধুলা ও গণমাধ্যম (পেইজ: ৯৩৮-৯৬২)