ভাষার ক্ষুদ্রতম উপাদান 'ধ্বনি' হলেও উচ্চারণের একক হচ্ছে 'অক্ষর' বা Syllable। কোনো শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে বা একটানে উচ্চারণ করা যায়, তাকে অক্ষর বলে। অনেকেই 'বর্ণ' এবং 'অক্ষর'-কে এক মনে করেন, কিন্তু ব্যাকরণগতভাবে এরা ভিন্ন। যেমন- 'বন্ধন' শব্দটিতে বর্ণ আছে ৫টি (ব্+অ+ন্+ধ্+অ+ন্), কিন্তু অক্ষর আছে ২টি (বন্+ধন্); কারণ শব্দটি আমরা দুই ঝোঁকে উচ্চারণ করি।
গুরুত্বপূর্ণ তথ্য: - ভাষা: বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। - ভাষার মূল উপাদান:ধ্বনি। - ভাষার মূল উপকরণ:বাক্য। - ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি। - শব্দের ক্ষুদ্রতম একক: ধ্বনি বা বর্ণ। - উচ্চারণের একক:অক্ষর (Syllable)।
উদাহরণ: 'বাংলাদেশ' শব্দটিতে অক্ষর আছে ৩টি। যেমন- বাং+লা+দেশ। এখানে ৩টি ঝোঁকে শব্দটি উচ্চারিত হয়েছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৭৬
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের জাতীয় অর্জন, সংস্কৃতি ও গণমাধ্যম: এভারেস্ট জয়ীগণ, চলচ্চিত্র, বিদেশের মাটিতে বাংলাদেশ, বিভিন্ন অঞ্চলের লোকসংগীত, বাউল শিল্পী, চিত্রশিল্পী, জাদুঘর, ভাস্কর্য, বাংলাদেশের খেলাধুলা ও গণমাধ্যম (পেইজ: ৯৩৮-৯৬২)