Solution
Correct Answer: Option C
- ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference) এর মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার সংস্কার, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন এবং বিশ্ববাণিজ্য পরিচালনার জন্য এখানে আলোচনা করা হয়।
- এই সম্মেলনের ফলাফলের ভিত্তিতেই মূলত দুটি সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়: IMF এবং বিশ্বব্যাংক (World Bank)।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর ২৯টি দেশের চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে IMF আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালের ১ মার্চ এর কার্যক্রম শুরু হয়।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-তে অবস্থিত।
- বাংলাদেশ ১০ মে ১৯৭২ সালে আইএমএফ-এর সদস্যপদ লাভ করে।