বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নারী বা মহিলা কবি হলেন চন্দ্রাবতী। - তিনি ষোড়শ শতকের (মধ্যযুগের) একজন বিশিষ্ট কবি এবং মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশীদাসের কন্যা। তাঁর জন্মস্থান কিশোরগঞ্জ জেলার পাতুয়ার গ্রামে। - তাঁর রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে মলুয়া, দস্যু কেনারামের পালা এবং অসমাপ্ত রামায়ণ। - তিনি নিজের দৃষ্টিকোণ থেকে সীতার দুঃখ-কষ্টকে কেন্দ্র করে রামায়ণ রচনা করেছিলেন, তাই তাঁকে মহিলা রামায়ণকার-ও বলা হয়। - উল্লেখ্য, মধ্যযুগে 'চন্দ্রাবতী' নামে একটি প্রণয়োপাখ্যান কাব্য রচনা করেছিলেন আরাকান রাজসভার কবি কোরেশী মাগন ঠাকুর, যাঁর সাথে কবি চন্দ্রাবতীর কোনো সম্পর্ক নেই।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র এবং গণমাধ্যম।