যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
A ৬০%
B ৫০%
C ৬৯%
D ৭০%
Solution
Correct Answer: Option C
সাধারণ পদ্ধতি: ধরি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = ১০০ একক। তাহলে, আদি ক্ষেত্রফল = (১০০)২ = ১০০০০ বর্গ একক।
বাহুর দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি পেলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে = (১০০ + ৩০) = ১৩০ একক। নতুন ক্ষেত্রফল = (১৩০)২ = ১৬৯০০ বর্গ একক।
ক্ষেত্রফল বৃদ্ধি পেলো = (১৬৯০০ - ১০০০০) = ৬৯০০ বর্গ একক। শতকরা বৃদ্ধি = (৬৯০০ ÷ ১০০০০) × ১০০% = ৬৯%
শর্টকাট টেকনিক (শতকরা পরিবর্তনের সূত্র): ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রে আমরা x + y + (xy ÷ ১০০) সূত্রটি ব্যবহার করতে পারি। যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান, তাই x = ৩০ এবং y = ৩০ ক্ষেত্রফল বৃদ্ধি = {৩০ + ৩০ + (৩০ × ৩০) ÷ ১০০}% = {৬০ + (৯০০ ÷ ১০০)}% = (৬০ + ৯)% = ৬৯%
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র এবং গণমাধ্যম।