কোন শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
A ১ জন
B ৬ জন
C ২০ জন
D ২৫ জন
Solution
Correct Answer: Option A
মোট পরীক্ষার্থীর সংখ্যা = ১০০ জন বাংলায় পাশ করেছে এমন পরীক্ষার্থীর সংখ্যা = ৯৪ জন গণিতে পাশ করেছে এমন পরীক্ষার্থীর সংখ্যা = ৮০ জন এবং উভয় বিষয়ে পাশ করেছে এমন পরীক্ষার্থীর সংখ্যা = ৭৫ জন
শুধুমাত্র বাংলায় পাশ করেছে = (৯৪ - ৭৫) জন = ১৯ জন শুধুমাত্র গণিতে পাশ করেছে = (৮০ - ৭৫) জন = ৫ জন
অন্তত এক বিষয়ে পাশ করেছে = (উভয় বিষয়ে পাশ + শুধুমাত্র বাংলায় পাশ + শুধুমাত্র গণিতে পাশ) = (৭৫ + ১৯ + ৫) জন = ৯৯ জন
$\therefore$ উভয় বিষয়ে ফেল করেছে = (মোট পরীক্ষার্থী - অন্তত এক বিষয়ে পাশ করা পরীক্ষার্থী) = (১০০ - ৯৯) জন = ১ জন
বিকল্প বা শর্টকাট পদ্ধতি: আমরা জানি, উভয় বিষয়ে ফেলের সংখ্যা = মোট পরীক্ষার্থী - (বাংলায় পাশ + গণিতে পাশ - উভয় বিষয়ে পাশ) = ১০০ - (৯৪ + ৮০ - ৭৫) = ১০০ - (১৭৪ - ৭৫) = ১০০ - ৯৯ = ১ জন
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র এবং গণমাধ্যম।