সরাসরি মূল কন্টেন্টে যান

শ্ৰীকৃষ্ণকীর্তন আবিস্কার করেন-

A) হরপ্রশাদ শাস্ত্রী
B) রামমোহন রায়
C) বসন্ত রঞ্জন রায় (সঠিক উত্তর)
D) প্রমথ চৌধুরী
সমাধান

সঠিক উত্তর: Option C

- শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব কাব্য, রচয়িতা বড়ু চন্ডীদাস।
- রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়।
- মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান।

- ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন।

- পুথিটির মাঝখানের এবং শেষের কয়েকটি পত্র না থাকায় এর নাম জানা যায়নি।
- তাই এর বিষয়বস্ত্ত কৃষ্ণলীলাবিষয়ক বলে নাম রাখা হয়েছে শ্রীকৃষ্ণকীর্তন।
- ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬) এই নামে বসন্তরঞ্জনের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে পুথিটি মুদ্রিত হলে গবেষক মহলে আলোড়নের সৃষ্টি হয় এবং বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হয়।
- পুথিটি থেকে বাংলা লিপির বিবর্তন সম্পর্কেও অনেক ধারণা পাওয়া যায়।

- শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্ত্ত। মোট ১৩ খন্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।
- খন্ডগুলি: জন্মখন্ড, তাম্বূল খন্ড, দানখন্ড, নৌকাখন্ড, ভারখন্ড, ছত্রখন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হারখন্ড, বাণখন্ড, বংশীখন্ড ও বিরহখন্ড (রাধাবিরহ)।
- শ্রীকৃষ্ণকীর্তনের মূল কাহিনী ভাগবত থেকে নেওয়া হলেও এতে বিভিন্ন পুরাণ এবং জয়দেবের গীতগোবিন্দের প্রভাব রয়েছে।

- কাব্যের প্রধান চরিত্র তিনটি কৃষ্ণ, রাধা ও বড়াই (দূতী)।
- কাব্যের চরিত্র-মধ্যে ঘাত-প্রতিঘাত আছে; বাক-বিতন্ডা, রাগ-দ্বেষ ইত্যাদি আছে।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৩৭ ১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
কোর্স নাম: প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকস:
বাংলা: প্যারীচাঁদ মিত্র, সেলিম আল দীন, সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ মুজতবা আলী
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- A - E
গণিত: ট্রেন ও গতিবেগ সংক্রান্ত সমস্যা
দৈনন্দিন বিজ্ঞান: চৌম্বকত্ব ও চুম্বকবিদ্যা
রুটিন দেখুন
পরীক্ষা – ৪১ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
গণিত:
সরল ও যৌগিক মুনাফা
রুটিন দেখুন
পরীক্ষা – ৩২ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা সাহিত্য:
রবীন্দ্রনাথ ঠাকুর
রুটিন দেখুন
Exam - 24 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
Math:
Ratio & Proportion, Partnership.
Vocabulary (Synonym-Antonym, Spelling) - X
রুটিন দেখুন
পরীক্ষা- ১১ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
বিশিষ্ট ঔপন্যাসিকের প্রথম প্রকাশিত উপন্যাস, বিখ্যাত নাট্যকারের প্রথম প্রকাশিত নাটক, প্রখ্যাত গল্পকারদের প্রথম প্রকাশিত গল্প/গল্পগ্রন্থ, প্রখ্যাত কবিদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী ও প্রকাশনা
ব্যাকরণ:
বচন
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা – ১১ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Gynecology & Obstetrics-03:
• Bleeding in Early Pregnancy. Abnormal Labour & Puerperium. Fetoplacental Development . Common Gynaecological Operations • Obstetric Operative Procedures . Principles of Reproductive Physiology
রুটিন দেখুন