ঘূর্ণিঝড় 'রিমাল' শব্দটি কোন্ ভাষা থেকে নেয়া হয়েছে?

A ফারসি

B আরবি

C পর্তুগিজ

D ফরাসি

Solution

Correct Answer: Option B

- বঙ্গোপসাগরে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড়টির নাম 'রিমাল' বা 'রেমাল'
- রেমাল নামকরণ করেছে ওমান
- 'রেমাল' একটি আরবি শব্দ এবং এর অর্থ হলো বালু
- বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রণয়ন করে বিশ্ব আবহাওয়া সংস্থা বা 'ডব্লিউএমও' (WMO)
- 'এসক্যাপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস' নামের একটি আঞ্চলিক কমিটির প্যানেল এই নামগুলোর অনুমোদন করে থাকে।
- প্যানেলটির সদস্য রাষ্ট্র ১৩টি। যথা: বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত।
- ২০১৮ সালে এই ১৩টি দেশ ১৩টি করে নাম দেয়, যার ভিত্তিতে ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রস্তুত করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions