নিচের কোনটি দ্বন্দ্ব সমাস

A রাজর্ষি

B নীলকণ্ঠ

C অহিনকুল

D গ্রামান্তর

Solution

Correct Answer: Option C

প্রদত্ত শব্দগুলোর মধ্যে অহিনকুল হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ।

দ্বন্দ্ব সমাস: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। এ সমাসে সাধারণত উভয় পদই বিশেষ্য হয় এবং উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে।

- অহিনকুল: অহি (সাপ) ও নকুল (বেজি) = অহিনকুল। এখানে উভয় পদের অর্থের প্রাধান্য বজায় আছে, যা বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ।

অন্যান্য শব্দগুলোর সমাস নির্ণয়:
- রাজর্ষি: যিনি রাজা তিনিই ঋষি (কর্মধারয় সমাস)।
- নীলকণ্ঠ: নীল কণ্ঠ যার (বহুব্রীহি সমাস)।
- গ্রামান্তর: অন্য গ্রাম (নিত্য সমাস)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions