বাঙালির মুক্তির সনদ 'ছয় দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
A ২১ ফেব্রুয়ারি, ১৯৫৪
B ২৩ মার্চ, ১৯৬৬
C ২৬ মার্চ ১৯৬৬
D ২০ এপ্রিল, ১৯৬২
Solution
Correct Answer: Option B
পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা দাবি পেশ করেন। পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে ছয় দফা' ঘোষণা করেন। জাতির জনক একে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন। ‘ছয় দফা'র দাবিসমূহ হলো: ১. প্রাদেশিক স্বায়ত্তশাসন। ২. ফেডারেল সরকার। ৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা। ৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য। ৫. বৈদেশিক বাণিজ্য। ৬. প্যারা মিলিশিয়া গঠন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।