একটি গাড়ী ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ড উহা কতদূর যাবে?  

A    ৩.৩ কিলোমিটার

B    ৩.৫ কিলোমিটার

C    ২১০ কিলোমিটার

D    ২০ কিলোমিটার

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট

গাড়ীটির গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার।
অর্থাৎ,
৬০ মিনিটে গাড়ীটি যায় = ৬০ কিলোমিটার

$\therefore$ ১ মিনিটে গাড়ীটি যায় = &frac{৬০}{৬০} কিলোমিটার = ১ কিলোমিটার

প্রশ্নমতে, সময় = ৩ মিনিট ৩০ সেকেন্ড
আমরা জানি, ৬০ সেকেন্ড = ১ মিনিট
$\therefore$ ৩০ সেকেন্ড = &frac{৩০}{৬০} মিনিট = ০.৫ মিনিট
সুতরাং, মোট সময় = ৩ + ০.৫ = ৩.৫ মিনিট

এখন,
১ মিনিটে গাড়ীটি অতিক্রম করে = ১ কিলোমিটার
$\therefore$ ৩.৫ মিনিটে গাড়ীটি অতিক্রম করে = (১ × ৩.৫) কিলোমিটার
= ৩.৫ কিলোমিটার

সুতরাং, গাড়ীটি ৩ মিনিট ৩০ সেকেন্ডে ৩.৫ কিলোমিটার পথ অতিক্রম করবে।
সঠিক উত্তর: ৩.৫ কিলোমিটার


শর্টকাট টেকনিক (পরীক্ষার হলে দ্রুত সমাধানের জন্য):
মনে রাখবেন, যদি কোনো গাড়ির গতি ৬০ কি.মি./ঘণ্টা হয়, তবে সেটি মিনিটে ১ কি.মি. পথ অতিক্রম করে।
(কারণ ৬০ মিনিটে যায় ৬০ কি.মি., তাই ১ মিনিটে যায় ১ কি.মি.)।

প্রশ্নে সময় দেওয়া আছে: ৩ মিনিট ৩০ সেকেন্ড বা সাড়ে ৩ মিনিট

যেহেতু ১ মিনিটে যায় ১ কি.মি.
তাই ৩.৫ মিনিটে যাবে = ৩.৫ কি.মি.।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions