Solution
Correct Answer: Option D
প্রশ্নের অনুবাদ:
তিনটি pipe স্বাধীনভাবে একটি water tank যথাক্রমে ১০, ১২ এবং ১৫ ঘণ্টায় পূর্ণ করতে পারে। তিনটি pipe একত্রে খুলে দেওয়া হলে tank টির অর্ধেক (half) পূর্ণ হতে কত ঘণ্টা সময় লাগবে?
সমাধান:
মনে করি, সম্পূর্ণ tank = ১ অংশ।
১ম pipe, ১০ ঘণ্টায় পূর্ণ করে tank টির ১ অংশ
সুতরাং, ১ম pipe, ১ ঘণ্টায় পূর্ণ করে ১/১০ অংশ
একইভাবে,
২য় pipe, ১ ঘণ্টায় পূর্ণ করে ১/১২ অংশ
৩য় pipe, ১ ঘণ্টায় পূর্ণ করে ১/১৫ অংশ
তিনটি pipe একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে = (১/১০ + ১/১২ + ১/১৫) অংশ
১০, ১২ এবং ১৫ এর ল.সা.গু = ৬০
= (৬ + ৫ + ৪) / ৬০ অংশ
= ১৫ / ৬০ অংশ
= ১/৪ অংশ
সুতরাং,
Pipe তিনটি একত্রে ১/৪ অংশ পূর্ণ করে ১ ঘণ্টায়
Pipe তিনটি একত্রে সম্পূর্ণ (১) অংশ পূর্ণ করে = (১ × ৪) / ১ ঘণ্টায় = ৪ ঘণ্টায়
অতএব, Pipe তিনটি একত্রে অর্ধেক (১/২) অংশ পূর্ণ করবে = (৪ × ১/২) ঘণ্টায় = ২ ঘণ্টায়।