'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

A মায়া কাজল

B সাঁঝের মায়া

C উদাত্ত পৃথিবী

D মন ও জীবন

Solution

Correct Answer: Option B

‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সুফিয়া কামাল এর ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।

'জননী সাহসিকা' নামে পরিচিত সুফিয়া কামাল ২০ জুন, ১৯১১ খ্রিষ্টাব্দে বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস-কুমিল্লা। তিনি ২০ নভেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দে মারা যান ।
তার রচিত:
- বাসন্তী (প্রথম কবিতা); এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- উদাত্ত পৃথিবী,
- মায়া কাজল,
- অভিযাত্রিক।
- সাঁঝের মায়া (প্রথম কাব্যগ্রন্থ); এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- সৈনিক বধূ (প্রথম গল্প); এটি বরিশালের 'তরুন' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।

সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ-
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১)
- মন ও জীবন (১৯৫৭)
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
- উদাত্ত পৃথিবী (১৯৬৪)
- দিওয়ান (১৯৬৬)
- অভিযাত্রিক (১৯৬৯)
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৪৭
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি গ্রামার
Adverb, Corrections.
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
জনসংখ্যা ও পরিবেশ:
ডেমোগ্রাফির মৌলিক ধারণা, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার তত্ত্বসমূহ (ম্যালথাস ও অন্যান্য), পরিবেশের ওপর মানুষের প্রভাব এবং পরিবেশগত আন্দোলন
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ:
কারক ও বিভক্তি
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions