৫৫০ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের ১(১/২) গুণ পরিমাণ চিনি লাগলে, ময়দা কতটুকু লাগবে?
সমাধান
সঠিক উত্তর: Option D
এই ধরনের অংকে চেষ্টা করবেন সবচে কম বা ছোটটি বের করতে।
এখানে সবচে' কম লাগবে কিশমিশ
মনে করি, কিশমিশ 'ক' গ্রাম লাগবে।
চিনি লাগবে ১(১/২) ক বা ৩/২ ক গ্রাম
ময়দা লাগবে ২*৩/২ক = ৩ক গ্রাম
ক+ ৩/২ ক + ৩ক = ৫৫০
=> (২ক + ৩ক + ৬ক)/২ = ৫৫০
=> ১১ক/২ = ৫৫০
=> ১১ক =১১০০
=> ক = ১০০
তাহলে
ময়দা লাগবে ৩০০ গ্রাম