Solution
Correct Answer: Option B
'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ শেষ বিদায় বা চিরকালের জন্য প্রস্থান। হিন্দু পুরাণ মতে, মুনি অগস্ত্য বিন্ধ্য পর্বত পার হয়ে দক্ষিণ দিকে যাত্রা করেছিলেন এবং আর কখনো ফিরে আসেননি। সেই থেকেই চিরবিদায় বা মৃত্যু বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা ও তাদের অর্থ:
• ডাকাবুকো - নির্ভীক।
• পায়া ভারি - অহঙ্কার।
• কানকাটা - বেহায়া।
• বকধার্মিক - ভণ্ড।
• কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
• তাসের ঘর - ক্ষণস্থায়ী।
• চোখের বালি - চক্ষুশূল।
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য।
• ঢাকের বাঁয়া - যার কোন মূল্য নেই।
• নারদের ঢেঁকি - বিবাদের বিষয়।
• সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।
• ঘোড়ার কামড় - দৃঢ় পণ।