১০টি সংখ্যার গড় ৩০। যদি প্রথম ৮টি সংখ্যার গড় ৩৮ হয় তবে শেষ দুটি সংখ্যার গড় কত?

A -২

B

C

D ১২

Solution

Correct Answer: Option A

আমরা জানি, মোট যোগফল = সংখ্যাগুলোর গড় ⨯ মোট সংখ্যা

দেওয়া আছে,
১০টি সংখ্যার গড় ৩০।
সুতরাং, ১০টি সংখ্যার মোট যোগফল = ১০ ⨯ ৩০ = ৩০০

আবার,
প্রথম ৮টি সংখ্যার গড় ৩৮।
সুতরাং, প্রথম ৮টি সংখ্যার মোট যোগফল = ৮ ⨯ ৩৮ = ৩০৪

এখন, শেষ ২টি সংখ্যার যোগফল = (১০টি সংখ্যার মোট যোগফল) - (প্রথম ৮টি সংখ্যার মোট যোগফল)
= ৩০০ - ৩০৪ = -৪

অতএব, শেষ ২টি সংখ্যার গড় = (-৪) / ২ = -২

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions