রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে?

A ঘানা

B কানাডা

C গাম্বিয়া

D সৌদি আরব

Solution

Correct Answer: Option C

পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জাতি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী। ১৯৬২ সালে মিয়ানমারে সামরিক শাসন জারি হলে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয় এবং ১৯৮২ সালে নাগরিকত্ব হারিয়ে গন্তব্যহীন হয়ে পড়ে। ১৯৭৮ সালে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক অপারেশন ‘ড্রাগন কিং’ পরিচালিত হয়। এই নির্যাতনের ফলে ১৯৭৮ সালে প্রথম রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে। সর্বশেষ ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে সাত লাখ (মোট প্রায় ১০ লাখ) বাংলাদেশে পালিয়ে আসে। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ১১ নভেম্বর, ২০১৯ সালে ‘দি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)' এ মামলা দায়ের করে আফ্রিকার মুসলিম দেশ গাম্বিয়া। ১০ ডিসেম্বর, ২০১৯ সালে এ মামলার শুনানি শুরু হয়। শুনানিতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর মারি তাম্বাদু ও মিয়ানমারের পক্ষে অংসান সুচি। ২৩ জানুয়ারি, ২০২০ আইসিজে মামলার রায় প্রদান করে। এ রায়ে আইসিজে মিয়ানমারকে গণহত্যা বন্ধ করা সহ ৪টি নির্দেশনা দেয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions