Correct Answer: Option A
- BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS .
- BRICS এর সদর দপ্তর নেই।
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং
- ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়।
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে।
- BRICS এর বর্তমান সদস্য ১১ টি।
- ১৭তম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জানেইরো শহরে, ৬-৭ জুলাই ২০২৫ ।
- এ সম্মেলনের সভাপতি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভার।
- সম্মেলনের মূল থিম ছিল “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” অর্থাৎ “গ্লোবাল সাউথের সহযোগিতা জোরদার করে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শাসন ব্যবস্থা গঠন”।
- এতে BRICS-এর মূল সদস্য দেশগুলো ছাড়াও সম্প্রসারিত নতুন সদস্য ও পার্টনার দেশরা অংশগ্রহণ করে।
- সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিকতা, টেকসই উন্নয়ন, এবং প্রযুক্তি ও উদ্ভাবনের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
- চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সরাসরি উপস্থিত ছিলেন না; তার পরিবর্তে চীনের প্রধানমন্ত্রী প্রতিনিধিত্ব করেন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions