তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

A পূর্বপদ

B পরপদ

C অন্য পদ

D উভয় পদ

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

যে সমাসে পূর্বপদের কারকের বিভক্তিচিহ্ন বা বিভক্তিস্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে।

উদাহরণ:
* রথকে দেখা = রথদেখা
* লোককে দেখানো = লোকদেখানো
* মধু দিয়ে মাখা = মধুমাখা

অন্যান্য সমাসের পদপ্রধান্যের নিয়ম:
* উভয় পদ প্রধান: দ্বন্দ্ব সমাস (যেমন: মা ও বাবা = মা-বাবা)।
* পূর্বপদ প্রধান: অব্যয়ীভাব সমাস (যেমন: কূলের সমীপে = উপকূল)।
* অন্য পদ প্রধান (কোনো পদই প্রধান নয়): বহুব্রীহি সমাস, যেখানে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ বোঝায় (যেমন: দশ আনন যার = দশানন/রাবণ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions