১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে ইংল্যান্ডের তৎকালীন রাজা জন ও জনগণের মধ্যে মৌলিক অধিকার চুক্তির নাম হচ্ছে ‘ম্যাগনাকার্টা'।
- এই চুক্তির ফলে রাজাকে নিয়মের অধীনে চলতে হয়।
- ‘ম্যাগনাকার্টা’কে ব্রিটেনের ‘শাসনতন্ত্রের বাইবেল’ বলা হয়।
- ‘ম্যাগনাকার্টার’ বাংলা অর্থ "স্বাধীনতার সনদ"
এতে ঘোষণা করা হয়ঃ
- রাজা প্রজাদের নিকট থেকে নিজের কোন অর্থ আদায় করতে পারবে না।
- বিচার ছাড়া কাউকে কারারুদ্ধ করা, শাস্তি প্রদান করা চলবে না।
- কেউ আইনের উর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।