নাথ গীতিকা 'ময়নামতির গান' এর রচয়িতার নাম কি?

A ভবানী দাস

B শুকুর মহাম্মদ

C নারায়ণ দাস

D নয়াচাঁদ ঘোষ

Solution

Correct Answer: Option A

- বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্যকে নাথ সাহিত্য বলা হয়।
- ভবানীদাস রচিত বিখ্যাত নাথ গীতিকা ‘ময়নামতির গান'।
- সুকুর মামুদ নাথ সাহিত্যের কবি।
- নাথ সাহিত্যের আদি ও প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। তাঁর রচিত কাব্যগ্রন্থ - গোরক্ষ বিজয়।

কয়েকটি উল্লেখযোগ্য নাথ সাহিত্যঃ
১. গোরাক্ষ বিজয় > শেখ ফয়জুল্লাহ
২. গোপীচন্দ্রের সন্যাস > শুকুর মুহম্মদ
৩. মীনচেতন > শ্যামাদাস সেন
৪. ময়নামতির গান > ভবানী দাস
৫. গোর্খবিজয় > ভীমসেন রায়।

নাথ গীতিকার কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
- প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায় দুর্লভ মল্লিক, ভবানী দাস ও সুকুর মহম্মদ।
- দুর্লভ মল্লিকের কাব্যের নাম গোবিন্দচন্দ্র গীত; সম্পাদনা করেন শিবচন্দ্র শীল।
- নলিনীকান্ত ভট্টশালীর সম্পাদনায় ভবানী দাসের ময়নামতীর গান এবং সুকুর মহম্মদের গোপীচাঁদের সন্ন্যাস কাব্যদুটি ঢাকা সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions