শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করেছিল?

A শ্রীকান্ত

B গৃহদাহ

C পথের দাবী

D শেষ প্রশ্ন

Solution

Correct Answer: Option C

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস পথের দাবী । এটি রাজনৈতিক উপন্যাস ।
- ১৯২৬ সালে প্রকাশিত এ উপন্যাসটি সরকার কর্তৃক নিষিদ্ধ ও বাজেয়াপ্ত হয়েছিল ।

-  শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৫ সেপ্টেম্বর, ১৮৭৬ খ্রিষ্টাব্দে (বাংলা ৩১ ভাদ্র, ১২৮৩। সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান) হুগলীর দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
-  তিনি মাতৃবিয়োগের (১৮৯৫) কারণে চরম অর্থকষ্টে নিপতিত হন এবং ১৯০৩ সালে ভাগ্যান্বেষণে রেঙ্গুন (বার্মা) গমন করেন।
-  তিনি মাঝে মাঝে অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম (এটি রাজশেখর বসুরও ছদ্মনাম), শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে লিখতেন।
-  শরৎচন্দ্র ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রী লাভ করেন।
-  তিনি ১৬ জানুয়ারি, ১৯৩৮ খ্রিষ্টাব্দে (বাংলা- ২ মাঘ, ১৩৪৪) পাক নার্সিংহোমে মৃত্যুবরণ করেন।
-  শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির' এটি কুন্তলীন পুরস্কার পায় ১৯০৩ সালে।

তার উপন্যাসগুলোঃ
- বড়দিদি (১৯০৭),
- বিরাজ বৌ (১৯১৪),
- পল্লী সমাজ (১৯১৬),
- নিষ্কৃতি (১৯১৭),
- দেবদাস (১৯১৭) ,
- চরিত্র (১৯১৭),
- দত্তা (১৯১৮),
- গৃহদাহ (১৯২০),
- দেনাপাওনা (১৯২৩),
- পথের দাবী (১৯২৬),
- বিপ্রদাস (১৯৩৫),
- শেষ প্রশ্ন (১৯৩১),
- শেষের পরিচয় (১৯৩৯),
- শ্রীকান্ত [১ম -৪র্থ খণ্ড (১৯১৭-১৯১৮,১৯২৭,১৯৩৩)],
- পরিণীতা (১৯১৪),
- পণ্ডিত মশাই (১৯১৪),
- বৈকুণ্ঠের উইল (১৯১৬),
- অরক্ষণীয়া (১৯১৬),
- বামুনের মেয়ে (১৯২০),
- নববিধান (১৯২৪)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions