Solution
Correct Answer: Option D
⇒ হালদা নদী বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র এবং বিশ্বের অন্যতম প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র।
⇒ এই নদীর বিশেষত্ব হলো, এখানে রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ জাতীয় কার্প মাছেরা প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে এবং জেলেরা সেই নিষিক্ত ডিম সরাসরি সংগ্রহ করেন।
⇒ বিশ্বের অন্যান্য নদী থেকে সাধারণত মাছের পোনা সংগ্রহ করা হয়, কিন্তু একমাত্র হালদা থেকেই নিষিক্ত ডিম সংগ্রহ করা সম্ভব হয়।
⇒ এর অনন্য বৈশিষ্ট্যের কারণে হালদা নদীকে ‘মৎস্য খনি’ বা ‘জিন ব্যাংক’ বলা হয়।