সরাসরি মূল কন্টেন্টে যান

Bangladesh Railway -২০০২ (সহকারী কমাডেন্ট)

৪৮ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুফিয়া কামাল। তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থঃ
- সাঁঝের মায়া (১৯৩৮),
- মায়া কাজল (১৯৫১),
- মন ও জীবন (১৯৫৭),
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮),
- উদাত্ত পৃথিবী (১৯৬৪),
- দিওয়ান (১৯৬৬),
- অভিযাত্রিক (১৯৬৯),
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০),
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: ICDDRB
• খাবার স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সল্ট (ORS) আবিষ্কারে মূল অবদান রাখে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র, বাংলাদেশ বা ICDDR,B।
• ডায়রিয়া, কলেরা বা পানিশূন্যতা রোধে এই আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন আনে এবং বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের প্রাণ রক্ষা করে।
• প্রতিষ্ঠানটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ঢাকার মহাখালীতে অবস্থিত।
• এছাড়া, ২০০৬ সালে শিশুদের ডায়রিয়া চিকিৎসায় অত্যন্ত কার্যকর 'বেবি জিংক' ট্যাবলেটও আবিষ্কার করে এই প্রতিষ্ঠানটি।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ বিমানের প্রতীক 'বলাকা' এর ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান।
- তিনি জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকেরও ডিজাইনার।
- তাছাড়া তার বিখ্যাত চিত্রকর্মগুলো হলো- তিন কন্যা, রায়বেশে নৃত্য, নাইওর, বাংলার রূপ, প্যাঁচা, জেলে ইত্যাদি।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল ইয়াহিয়া খানের মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' স্কেচটি তিনি অঙ্কন করেন।
ব্যাখ্যা (Explanation)
- নোয়াখালী জেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত হাতিয়া উপজেলার সর্বদক্ষিণে নিঝুমদ্বীপের অবস্থান।

- ১৯৪০ এর দশকে এই দ্বীপটি বঙ্গোপসাগর হতে জেগে উঠা শুরু করে।

- নিঝুমদ্বীপ সংলগ্ন এলাকায় প্রচুর ইছা মাছ (চিংড়ি মাছ) ধরা পড়তো বিধায় জেলেরা এই দ্বীপের নাম দেয় ‘‘ইছামতির দ্বীপ’’।

-  কালক্রমে ইছামতি দ্বীপ নামটি হারিয়ে গেলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বলেই সম্বোধন করে। সরকারি মৌজায় লেখা আছে 'চর ওসমান' 
ব্যাখ্যা (Explanation)
বাঙালি আদি জনগোষ্ঠী সম্পর্কে কিছু তথ্য:
- অস্ট্রোলয়েড প্রাচীন বাংলায় একটি নৃ-গোষ্ঠী ছিল।
- নৃতত্ত্ববিদগণ তাদেরকে আদি অস্ট্রেলীয় হিসেবে বিবেচনা করেন।
- এ জনগোষ্ঠীকে অস্ট্রিক বা অস্ট্রো-এশীয় নামেও পরিচিত।
- প্রাচীন সাহিত্যে তাদের নিষাদ নামে উল্লেখ করা হয়েছে।
- কালপরিক্রমায় তাদের একটি অংশ আদি বাসস্থান ত্যাগ করে বাংলায় অভিবাসিত হয়।
- বাংলার প্রাচীনতম বাঙালি জনগণের পরবর্তী নেগ্রিটো জনগণের পর বাংলায় তাদের আগমন ঘটে বলে অনুমান করা হয়।
- বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম সুবর্ণগ্রাম।
- প্রীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল।
- তখন এর নাম ছিল পানাম নগর।
- ১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ইবার সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও।
ব্যাখ্যা (Explanation)

উইলিয়াম ব্লেইক ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং মুদ্রাকর। জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোমান্টিক যুগের কবিতা এবং চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বিবেচনা করা হয়।

এই কারনে এই কবিকে সম্পুর্ন রোমান্টিক যুগের কবি বলা যায় না

ব্যাখ্যা (Explanation)
• Charles Dickens -Victorian Age -এর, James Joyce-Modern Age -এর Novelist বা ঔপন্যাসিক ছিলেন । 
• George Eliot Victorian যুগের একজন মহিলা ঔপন্যাসিক
• Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ,কবি ও ছোট গল্পকার Thomas Hardy ।
ব্যাখ্যা (Explanation)
- Lord Byron  Romantic যুগের কবি ও সাহিত্যিক ।
- Greek এর National Hero বলা হত  Lord Byron কে ।
- তাঁকে Rebel Poet ও বলা হয়।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল: Prometheus, Hours of Idleness, Don Juan, The Vision of Judgment .

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- Henry Fielding একজন ইংরেজ ঔপন্যাসিক এবং নাট্যকার ।
- তিনি Father of English novel হিসেবেও পরিচিত।
- তিনি Age of Sensibility এর সাহিত্যিক।
- তাঁর Penname হলো Captain Hercules Vinegar ।
- তিনি 'Picaresque Novel' এর জন্যে বিখ্যাত। (যার নায়ক ভবঘুরে হয়ে থাকে)।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - Amelia, Joseph Andrews, Tom Jones.
ব্যাখ্যা (Explanation)
Francis Bacon ছিলেন Elizabethan যুগের একজন দার্শনিক, বিজ্ঞানী, সুবক্তা এবং গ্রন্থ প্রবক্তা ।
-তিনি Novum Organum  বইয়ে সাহিত্যের নতুন আঙ্গিকের প্রবর্তন করেন ।
-তাকে Father of  Modern Prose বলা হয় ।
-তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Of Studies,Of Love,Of Friendship ,Of Truth etc
 
ব্যাখ্যা (Explanation)
- বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
- এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ আবিষ্কার করেন।
- তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘চর্যাচর্য্যবিনিশ্চয়’, ‘ডাকার্ণব’ ‘সরহপাদের দোহা ও ‘কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়।
- এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন।
- ২৩ নং পদের খন্ডিত অংশ(অর্ধেক পাওয়া যায়নি) পাওয়া গেছে। এ পদটির রচয়িতা ভুসুকুপা। তিনি ৮টি পদ রচনা করেন। 
ব্যাখ্যা (Explanation)
- ভারতের ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
- ১৮০১ সালের ২৪শে নভেম্বর কলেজে বাংলা‌ বিভাগ প্রতিষ্ঠিত হলে অধ্যক্ষ হিসেবে যােগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের বাংলা অনুবাদক উইলিয়াম কেরী।
ব্যাখ্যা (Explanation)
নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তিনি একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।
সুনীলের অন্যান্য উপন্যাসঃ
- পূর্ব-পশ্চিম,
- সেই সময়,
- আত্মপ্রকাশ,
- প্রথম আলো,
- অরণ্যের দিনরাত্রি ইত্যাদি
ব্যাখ্যা (Explanation)
যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলা হয়। যেমন:
আমার ছোট ভাই লিখছে।
হামিম এবং নাহিদ এখনো ফুটবল খেলছে ইত্যাদি।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- পর্তুগিজ ভাষা হতে আগত অন্যান্য বাংলা শব্দ হলো আলকাতরা, আলপিন, আলমারি, পেরেক, জানালা, বারান্দা, কামরা, ইংরেজ, গুদাম, গির্জা, পাদ্রি, কেরানি, আয়া, পেঁপে, পেয়ারা, আতা, আচার, পাউরুটি, তামাক, বোতাম, ফিতা, টুপি, সেমিজ, কামিজ, সাবান, তোয়ালে, গামলা, বালতি ইত্যাদি।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।