২০২৪ সালে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন কোন মানবাধিকার সংস্থা?
A ব্লাস্ট
B আশোক
C জাতীয় মানবাধিকার সংস্থা
D অধিকার
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশে মানবাধিকার রক্ষায় অবদান রাখায় এ বছরের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। - মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেয় তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি।
- অধিকারকে পুরস্কৃত করা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, নাগরিক ও রাজনৈতিক অধিকারের পক্ষে সোচ্চার অবস্থান নেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছর মানবাধিকার সংস্থা অধিকারকে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। হয়রানি, কারাভোগ ও নজরদারির মতো নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে সংস্থাটি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
তথ্যসূত্র: প্রথম আলো।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৫ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
সাধারণ বিজ্ঞান জীব বিজ্ঞানের বিকাশঃ বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, তাদের আবিষ্কার, বিভিন্ন শাখার জনক। কোষঃ কোষ, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোসোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, কোষ বিভাজন।