ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
A ২৫ দিনে
B ৩০ দিনে
C ৩৫ দিনে
D ৪০ দিনে
Solution
Correct Answer: Option B
ক ও খ একত্রে ১২ দিনে করে ১টি কাজ। ∴ ক ও খ একত্রে ১ দিনে করে ১/১২ অংশ কাজ।
ক একা ২০ দিনে করে ১টি কাজ। ∴ ক একা ১ দিনে করে ১/২০ অংশ কাজ।
এখন, দুজনের একত্রে কাজ থেকে ক-এর কাজ বিয়োগ করলে খ-এর কাজ পাওয়া যাবে। ∴ খ একা ১ দিনে করে = (১/১২ - ১/২০) অংশ কাজ। লসাগু করে পাই (লসাগু = ৬০), = (৫ - ৩) / ৬০ অংশ = ২/৬০ অংশ = ১/৩০ অংশ কাজ।
খ একা ১/৩০ অংশ কাজ করে ১ দিনে। ∴ খ একা ১ (সম্পূর্ণ) অংশ কাজ করে = ১ / (১/৩০) = ৩০ দিনে। সুতরাং, খ একা কাজটি ৩০ দিনে করতে পারবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।