সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা (GAAP) অনুযায়ী পণ্য ব্যয় নির্ধারণের কোন পদ্ধতিটি অনুসরণ করা বাধ্যতামূলক?
সমাধান
সঠিক উত্তর: Option D
- সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা (GAAP) অনুসারে প্রতিষ্ঠানের বাহ্যিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার জন্য শোষণ বা পরিশোষণ ব্যয় পদ্ধতি (Absorption Costing) অনুসরণ করা বাধ্যতামূলক ।
- পরিশোষণ ব্যয় কৌশল মূলত প্রতিষ্ঠানের আয় নিরূপণে এবং বাহ্যিক আর্থিক প্রতিবেদন তৈরিতে ব্যবহৃত হয় ।
- এই পদ্ধতিতে উৎপাদন ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, পরিবর্তনশীল ব্যয় এবং স্থির বা পরোক্ষ কারখানাসংক্রান্ত ব্যয়সমূহ অন্তর্ভুক্ত থাকে, যা পণ্য বা সেবার পূর্ণাঙ্গ ব্যয় নির্ধারণে সহায়তা করে ।
- অপরদিকে, পরিবর্তনশীল (Variable), প্রত্যক্ষ (Direct) বা প্রান্তিক (Marginal) ব্যয় পদ্ধতি মূলত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক প্রতিবেদন তৈরি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়, যা GAAP দ্বারা বাহ্যিক প্রতিবেদনের জন্য অনুমোদিত নয় ।
• উদাহরণ: ধরি, একটি কোম্পানি ১,০০০টি পণ্য উৎপাদন করল। এর প্রত্যক্ষ কাঁচামাল ও শ্রম ব্যয় ৫০,০০০ টাকা এবং কারখানার স্থির বা পরোক্ষ ব্যয় (যেমন- কারখানার ভাড়া) ১০,০০০ টাকা। GAAP অনুযায়ী, পরিশোষণ ব্যয় পদ্ধতিতে এই পুরো ৬০,০০০ টাকাই (৫০,০০০ + ১০,০০০) পণ্যের উৎপাদন ব্যয় বা মজুদের অংশ হিসেবে গণ্য হবে । কিন্তু পরিবর্তনশীল বা প্রান্তিক ব্যয় পদ্ধতিতে কারখানার স্থির ব্যয় (১০,০০০ টাকা) পণ্যের ব্যয়ের অংশ না ধরে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়কেই পণ্যের ব্যয় হিসেবে ধরা হয়, যা সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতির (GAAP) পরিপন্থী ।