ABC ত্রিভুজে AB = AC এবং ∠B = 40° হলে ∠A এর মান কত?

A 40°

B 140°

C 100°

D 180°

Solution

Correct Answer: Option C

আমরা জানি, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°
প্রদত্ত ABC ত্রিভুজে, AB = AC, অর্থাৎ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।
যেহেতু AB বাহুর বিপরীত কোণ ∠C এবং AC বাহুর বিপরীত কোণ ∠B, তাই ∠C = ∠B হবে।
দেওয়া আছে, ∠B = ৪০°। সুতরাং, ∠C = ৪০°
এখন, ত্রিভুজের তিন কোণের সমষ্টির সূত্র অনুযায়ী:
∠A + ∠B + ∠C = ১৮০°
বা, ∠A + ৪০° + ৪০° = ১৮০°
বা, ∠A + ৮০° = ১৮০°
বা, ∠A = ১৮০° - ৮০°
∠A = ১০০°
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 86
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
General Knowledge
পরিবেশ সম্মেলন: স্টকহোম সামিট, ধরিত্রী সম্মেলনসমূহ, COP সমূহ, ব্ল্যাক সেপ্টেম্বর।
চুক্তিসমূহ: প্যারিস চুক্তিসমূহ, ডেটন চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি এবং বিভিন্ন অস্ত্র চুক্তি, জেনেভা কনভেনশন।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Number, Gender
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions