সরাসরি মূল কন্টেন্টে যান

১৮ তম শিক্ষক নিবন্ধন - ১৫.০৩.২০২৪

১০০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে।
- সাগরটি দক্ষিণে বাব এল মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে।
- এর উত্তরে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)
- বগুড়া ও দিনাজপুর অঞ্চল বরেন্দ্র জনপদের অংশ ছিল।
- ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল বঙ্গ জনপদের অংশ ছিল ।
- বৃহত্তর সিলেট অঞ্চল হরিকেল জনপদের অংশ ছিল।
- এবং প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বুঝানো হতো ।
ব্যাখ্যা (Explanation)
গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
ব্যাখ্যা (Explanation)
- গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে।
- গ্রীনিচ মান সময় (GMT) 0° দ্রাঘিমার স্থানীয় সময়।
- বাংলাদেশ 90° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।
- প্রতি 1° দ্রাঘিমা পূর্ব দিকে গেলে সময় 4 মিনিট বৃদ্ধি পায়।

সুতরাং, বাংলাদেশের সময় গ্রীনিচ মান সময় থেকে (90° x 4 মিনিট) = 360 মিনিট বা 6 ঘন্টা আগে।
ব্যাখ্যা (Explanation)
- ব্যাকটেরিয়া (অণুজীব) মূলত একটি আদি নিউক্লিয়াস বিশিষ্ট এককোষী জীব।
- এরা প্রধানত গোলাকার, লম্বা বা প্যাঁচানো আকৃতির ও ক্লোরোফিলবিহীন।
- ১৬৭৫ সালে নেদারল্যান্ডস এর বিজ্ঞানী এন্টনি ভন লিউয়েন হুক ব্যাকটেরিয়া (অণুজীব) আবিষ্কার করেন। এ জন্য তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
- কোরিয়া উপদ্বীপ পূর্ব এশিয়ায় অবস্থিত।
- এটি দক্ষিণে প্রশান্ত মহাসাগর, পূর্বে জাপান সাগর এবং পশ্চিমে হলুদ সাগর দ্বারা বেষ্টিত।
- উপদ্বীপটি দুটি রাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া নিয়ে গঠিত।
- দুটি রাষ্ট্র নিয়ে উপদ্বীপের মোট আয়তন ২,২০,৮৪৭ বর্গকিলোমিটার (৮৫২৭০ বর্গমাইল)।
- কোরীয় উপদ্বীপটি উত্তর কোরিয়ায় চেসোন পান্ডো ও দক্ষিণ কোরিয়ায় হান বান্ডো নামে পরিচিত।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৭২ সালের ১১ জানুয়ারি বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন।
- ১৭ এপ্রিল, ১৯৭২ সালে এ কমিটির প্রথম বৈঠক বসে।
- ১২ অক্টোবর, ১৯৭২ সালে কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন, যা ৪ নভেম্বর গৃহীত হয়। এ দিনটি বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালিত হয়। আর ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে কার্যকর হয়।
ব্যাখ্যা (Explanation)
- বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ (g) এর উপর নির্ভরশীল।
- বিষুব রেখা বা নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ (g) এর মান সবচেয়ে কম তাই সেখানে বস্তুর ওজনও সবচেয়ে কম।
- আর মেরু অঞ্চলে g এর মান বেশি তাই সেখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি।
- ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা বা নিচে নামা যায় g এর মান তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও কমতে থাকে।
- অন্যদিকে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য তাই বস্তুর ওজনও শূন্য।
ব্যাখ্যা (Explanation)
- বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত।
- এটি প্রাচীন ভারতের একটি শিক্ষা নগরী।
- ১৯৮০ সালে ইউনেস্কো তক্ষশীলাকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- Compute শব্দের অর্থ গননা করা এবং Computer শব্দের অর্থ গণনাকারী।
- অর্থাৎ কম্পিউটার হলো গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেকট্রনিক যন্ত্র।
- এটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত গতিতে ও নির্ভুলভাবে করতে পারে।
- কম্পিউটারের নিজস্ব কোন চিন্তা- চেতনা, শক্তি বা বুদ্ধি নেই।

- অ্যাবাকাসকে কম্পিউটারের ইতিহাসে প্রথম গণনাযন্ত্র হিসেবে ধরা হয়।
- পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বা সফল ইলেকট্রনিক কম্পিউটার হলো ENIAC.
ব্যাখ্যা (Explanation)
- অতিবেগুনী রশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়।
- এর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 5 × 10-7m থেকে 6×10-10m।
- কার্বন আর্ক ল্যাম্প, উত্তপ্ত বস্তু ও সূর্য থেকেই এই বিকিরণের উৎপত্তি হয়।
- এটি চুরি নিরোধক অ্যার্লাম (burglar alarm), স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলার যন্ত্র (automatic door opener) ও কাউন্টারে ব্যবহৃত হয়।
- তাছাড়া এ রশ্মি ত্বকের ক্যান্সার, চোখের ছানি ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।
ব্যাখ্যা (Explanation)
- আমরা যা খাই তাই খাদ্য।
- খাদ্যের তাপশক্তি মাপার একক হলো কিলো ক্যালরি।
- ১ গ্রাম পানির তাপমাত্রা ১০ সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে ১ ক্যালরি। ১০০০ ক্যালরি = ১ কিলো ক্যালরি।
ব্যাখ্যা (Explanation)
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরবর্তীতে ১৯৭১ সালে এই কমিটির নামকরণ করা হয় গ্রিনপিস।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- সংস্থাটি বর্তমানে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাজ করছে।
ব্যাখ্যা (Explanation)
- বান্দুং শহর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের রাজধানী।
- ১৯৫৫ সালে ১৮-২৪ এপ্রিল বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
- যা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) প্রথম পদক্ষেপ।
ব্যাখ্যা (Explanation)
- সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।
- প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
- রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে।
- নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১৪ বার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।
- এ পর্যন্ত ১১১ ব্যক্তি ও ৩০ সংস্থা মিলে পুরস্কার বিজয়ীর সংখ্যা ১৪১।
- ২০২৪ সালের নোবেল পুরস্কার আসরের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার পেলো জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- এটি হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।
ব্যাখ্যা (Explanation)
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
- এ দিনটি জাতীয় পতাকা দিবস' হিসেবে পালিত হয়।
- ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন।
- ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়।
- ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।
ব্যাখ্যা (Explanation)
সিন্দুরী উন্নত জাতের একটি আলু।

এছাড়া আরো কিছু উন্নত জাতের আলু হলো-
- কার্ডিনাল,
- কুফরী ও
- ডায়মন্ড।

উন্নত জাতের বেগুন
- ইওরা,
- শুকতারা,
- তারাপুরী ।

উন্নত জাতের টমেটো
 - বাহার,
- মানিক,
- রতন,
- সিঁদুর।
ব্যাখ্যা (Explanation)
- ২ ফেব্রুয়ারি, ২০২০ সালে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন' প্রকাশিত হয়।
- গ্রন্থটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা; প্রচ্ছদ করেন তারিক সুজাত; করেন বাংলা একাডেমি এবং ইংরেজিতে অনুবাদ করেন অধ্যাপক ড.ফকরুল আলম।
- ২-১২ অক্টোবর, ১৯৫২ সালে গণচীনের পিকিংয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ভারত ও পাকিস্তানের ডেলিগেটরাও অংশ নেন।
- সেই সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আরো কয়েকজন অংশগ্রহণ করেন।
- এটি ছিল বঙ্গবন্ধুর প্রথম চীন সফর।
- ১৯৫৭ সালে তিনি শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ-এইড দফতরের মন্ত্রী থাকাকালে পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে দ্বিতীয়বার চীন করেন।
- চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে তিনি ১৯৫৪ সালে কারাবন্দী থাকা অবস্থায় একটি ডায়েরি লেখেন।
- সেই ডায়েরির পরিমার্জিত রূপ ‘আমার দেখা নয়াচীন ।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- ১৯ জানুয়ারি ২০২৪ বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যহীন মহাকাশযান 'মুন স্নাইপার’ চাঁদের শিওলি নামক জায়গায় সফলভাবে অবতরণ করে।
- এর আগে ১ম আমেরিকা, ২য় রাশিয়া, ৩য় চীন ও ৪র্থ ভারত এ কৃতিত্ব অর্জন করে।
- স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) নামে পরিচিত মহাকাশযানটি তৈরি করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি।
- ৭ সেপ্টেম্বর ২০২৩ SLIM এর সফল উৎক্ষেপণ করে জাপান ।
- দুটি ব্যর্থ চন্দ্রাভিযানের পর এবারের অভিযান সফল হয়।
- এর আগে ২৩ আগস্ট ২০২৩ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ভদ্রা নদীর তীরে চুকনগরে বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ একক গণহত্যা সংঘটিত হয়।
- পাকিস্তানি বাহিনী এদিন প্রায় ১৩০০০ মানুষকে নির্মমভাবে হত্যা করে।
- হত্যাকাণ্ডে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে ২০০৬ সালে চুকনগরে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে, যা 'চুকনগর শহিদ স্মৃতিস্তম্ভ' নামে পরিচিত।
ব্যাখ্যা (Explanation)
- কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার।
- এটি দেশের নদীর তলদেশের প্রথম টানেল।
- চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই টানেল তৈরি করা হয়েছে।
- টানেল দিয়ে যানবাহনে কর্ণফুলী নদী পার হতে ৩ থেকে সাড়ে ৩ মিনিট সময় লাগে।

- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০১৫ সালের নভেম্বরে ‘কনস্ট্রাকশন অব মাল্টিলেন রোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী’ শীর্ষক টানেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
- কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। তবে নির্মাণকাজ উদ্বোধন করা হয় ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি।
- শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৮ হাজার ৪৪৭ কোটি টাকা। পরে ব্যয় বেড়ে হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে চীনের এক্সিম ব্যাংক থেকে।

সোর্সঃ প্রথম আলো।
ব্যাখ্যা (Explanation)
৯৯৯ - জরুরি পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবা
১০৬ - দুর্নীতি দমন কমিশনে অভিযোগ
৩৩৩ - সরকারি তথ্যসেবা
১২১ - টেলিটক হেল্পলাইন। 
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুলে অবস্থিত।
- ৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটি চীনের অর্থায়নে নির্মিত হয়।
- ৩১ অক্টোবর, ২০২২ সালে বিদ্যুৎ প্রকল্পটির কাজ শুরু হয় এবং উদ্বোধন করা হয় ১২ অক্টোবর, ২০২৩ সালে।
- এটির নির্মাতা ইউএস-ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড।
উল্লেখ্য, ২০০৪-০৫ অর্থবছরে ফেনীর সোনাগাজীর মুহুরী নদীর বাঁধ এলাকায় দেশের প্রথম বায়ুবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়।
ব্যাখ্যা (Explanation)
- পুণ্ড্রনগর বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
- এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল।
- পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়।
- এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।
ব্যাখ্যা (Explanation)


এখানে, ∠ABC = 120°

∴ ½∠ABC = ∠OBE = 120°/2 = 60°

এবং OE⊥AB হওয়ায় ∠OEB = 90°

এখন, ΔOEB হতে পাই,
∠OEB + ∠OBE + ∠BOE = 180°
⇒ 90° + 60° + ∠BOE = 180°
⇒ 150° + ∠BOE = 180°
⇒ ∠BOE = 180° - 150° = 30°

ব্যাখ্যা (Explanation)
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 
বৃত্তের পরিধি = 2πr

বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত = 2πr2/2πr = r = বৃত্তের ব্যাসার্ধ
ব্যাখ্যা (Explanation)
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 2 × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল/ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 2 × 63/(10 + 8)
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (2 × 63)/18
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 7 সেমি

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x + 4 মিটার

প্রশ্নমতে, 
2(x + 4 + x) = 44
⇒ 2(2x + 4) = 44
⇒ 2x + 4 = 22
⇒ 2x = 22 - 4
⇒ 2x = 18
∴ x = 9

আয়তক্ষেত্রের প্রস্থ = 9 মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 9 + 4 = 13 মিটার

উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = 13 : 9
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।