একটি প্রতিষ্ঠানে বাজেটের বিক্রয় ২০,০০০ একক, তৈরি পণ্যের প্রত্যাশিত সমাপনী মজুত ৪,০০০ একক এবং প্রারম্ভিক মজুত ৩,০০০ একক হলে উৎপাদন লক্ষ্যমাত্রা কত হবে?
সমাধান
সঠিক উত্তর: Option A
সঠিক উত্তরটি হলো ২১,০০০ একক।
ব্যাখ্যা:
উৎপাদন বাজেট প্রস্তুতের সময় বাজেটকৃত বিক্রয়ের সাথে প্রত্যাশিত সমাপনী মজুত পণ্য যোগ এবং প্রারম্ভিক মজুত পণ্য বিয়োগ করে উৎপাদন লক্ষ্যমাত্রা বা উৎপাদন বাজেট নির্ধারণ করতে হয় ।
সূত্রানুযায়ী:
উৎপাদন লক্ষ্যমাত্রা = বাজেটের বিক্রয় + প্রত্যাশিত সমাপনী মজুত - প্রারম্ভিক মজুত
= ২০,০০০ + ৪,০০০ - ৩,০০০
= ২১,০০০ একক ।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো যা চাকরি পরীক্ষার নিয়োগের জন্য গুরুত্তপুর্ণ:
- বাজেট হলো কোনো নির্দিষ্ট সময়ের (সাধারণত এক বছর বা এক মাস) জন্য গৃহীত পরিকল্পনার একটি রূপ যা সংখ্যা বা টাকার অঙ্কে প্রকাশ করা হয় ।
- মাস্টার বাজেট হলো প্রতিষ্ঠানের সকল উপ-বাজেটের (যেমন: বিক্রয়, উৎপাদন, নগদ ইত্যাদি) সমন্বয়ে তৈরি একটি সারসংক্ষেপ বাজেট ।
- নগদান বাজেট হলো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নগদ প্রবাহ বা নগদ প্রদান ও প্রাপ্তির পূর্বাভাস ।
- বিক্রয় বাজেট তৈরি করা হয় ভবিষ্যতে মোট কত টাকা বা কত একক পণ্য বিক্রয় হতে পারে তার অনুমান করার জন্য ।