নমনীয় বাজেট তৈরিকে কেন অধিক ব্যয়বহুল বলা হয়?
সমাধান
সঠিক উত্তর: Option A
নমনীয় বাজেট (Flexible Budget) হলো এমন এক প্রকার বাজেট যা কেবল একটি নির্দিষ্ট কার্যমাত্রার জন্য তৈরি না করে, সম্ভাব্য বিভিন্ন কার্যমাত্রার জন্য একত্রে তৈরি করা হয় । যেহেতু এই পদ্ধতিতে বিভিন্ন কার্যমাত্রার বা স্তরের জন্য একাধিক বাজেট তৈরি করতে হয়, তাই এই প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই অনেক বেশি তথ্য সংগ্রহ, হিসাব ও বিশ্লেষণের প্রয়োজন পড়ে । ব্যাপক তথ্যের ব্যবহার এবং একাধিক স্তরের হিসাব নিকাশ করার কারণেই নমনীয় বাজেট তৈরির প্রক্রিয়াটি অন্যান্য সাধারণ বাজেটের তুলনায় অধিক ব্যয়বহুল হয়ে থাকে ।
'প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো' যেগুলো চাকরি পরীক্ষার নিয়োগের জন্য গুরুত্তপুর্ণ:
- নমনীয় বাজেট হলো এমন একটি বাজেট যা প্রতিষ্ঠানের কার্যমাত্রা বা উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন বা সমন্বয় করা যায় ।
- এই বাজেটের মূল উদ্দেশ্য হলো স্থায়ী বাজেটের অসুবিধা দূর করা এবং পরিবর্তিত কার্যমাত্রার সাথে বাজেটের ব্যয়ের সামঞ্জস্য বিধান করা ।
- নমনীয় বাজেট তৈরির ক্ষেত্রে ব্যবসায়ের ব্যয়গুলোকে মূলত স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং আধা-পরিবর্তনশীল ব্যয়—এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে বিশ্লেষণ করা হয় ।
• উদাহরণ: একটি প্রতিষ্ঠান তাদের উৎপাদনে অনিশ্চয়তা থাকলে সুনির্দিষ্ট একটি মাত্রার পরিবর্তে সম্ভাব্য বিভিন্ন কার্যমাত্রায় কতগুলো বাজেট একত্রে তৈরি করে রাখে। পরবর্তীতে প্রকৃত উৎপাদন যে মাত্রার কাছাকাছি বা সমান হয়, সেই মাত্রার বাজেটের সাথে তুলনা করে বাজেট বৈষম্য নির্ণয় করা হয় ।