কোচিং বাণিজ্য বন্ধে করণীয়-
A শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান
B কোচিং সেন্টারের সংখ্যা কমানো
C প্রতিষ্ঠানে কোচিং করানো
D অভিভাবকদের সচেতনা বৃদ্ধি
Solution
Correct Answer: Option A
শিক্ষার্থীরা সাধারণত তখনই কোচিং সেন্টারের প্রতি নির্ভরশীল হয়, যখন তারা তাদের মূল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে ঘাটতি অনুভব করে।
শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর হবে এবং পাঠ্যবইয়ের ওপর তাদের দখল বাড়বে। ফলে শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমে যাবে এবং কোচিং বাণিজ্য দীর্ঘমেয়াদে বন্ধ করা সম্ভব হবে।