সম্পূর্ণ রপ্তানিমুখী প্রতিষ্ঠান যেমন গার্মেন্টস শিল্পের জন্য উৎপাদনের অনিশ্চয়তা মোকাবিলায় কোন ধরনের বাজেট অপরিহার্য?
সমাধান
সঠিক উত্তর: Option C
- সম্পূর্ণ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের (যেমন: গার্মেন্টস শিল্প) ক্ষেত্রে ভবিষ্যৎ উৎপাদন বা কার্যস্তর আগে থেকে সুনির্দিষ্টভাবে অনুমান করা সম্ভব হয় না ।
- এসব প্রতিষ্ঠানকে নানা প্রকার অনিশ্চয়তার মধ্য দিয়ে (যেমন: কাঁচামালের যোগান, শ্রমিক যোগান, বিদ্যুৎ বিভ্রাট, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দা ইত্যাদি) তাদের উৎপাদন কার্য পরিচালনা করতে হয়, যার ফলে কোনো একটি সুনির্দিষ্ট কার্যমাত্রায় উৎপাদন করা সম্ভবপর হয়ে ওঠে না ।
- এরূপ অনিশ্চয়তা মোকাবিলায় বিভিন্ন সম্ভাব্য কার্যমাত্রায় বা উৎপাদনের স্তরের জন্য কতকগুলো বাজেট একত্রে তৈরি করে রাখা হয়, যাকে নমনীয় বাজেট (Flexible Budget) বলে ।
- যেসব প্রতিষ্ঠানের কার্যস্তর সাধারণত পূর্বেই অনুমান করা যায় না বা যাদের কার্যস্তর খুব বেশি পরিবর্তন হয়, সেসব ক্ষেত্রে নমনীয় বাজেটের প্রয়োগ অপরিহার্য ।
• উদাহরণ: সম্পূর্ণ রপ্তানিমুখী প্রতিষ্ঠান (গার্মেন্টস শিল্প) ছাড়াও যেসব প্রতিষ্ঠান সবেমাত্র উৎপাদন কার্য শুরু করেছে, নতুন পণ্য বা ঋতুভিত্তিক দ্রব্য (যেমন: শীতবস্ত্র) উৎপাদন করে এবং ফ্যাশন বা রুচির পরিবর্তনে নির্ভরশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে নমনীয় বাজেট ব্যবহৃত হয় ।