মূল্য সংযোজন কর বা কাস্টমস ডিউটি কোন ধরনের করের উদাহরণ?
সমাধান
সঠিক উত্তর: Option C
মূল্য সংযোজন কর (VAT) এবং কাস্টমস ডিউটি (Customs Duty) হলো পরোক্ষ করের অন্তর্ভুক্ত, কারণ এই কর সরাসরি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর ধার্য করা হয় না, বরং পণ্য ও সেবার খরচের ওপর আরোপিত হয় ।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো নিচে দেওয়া হলোঃ
- পরোক্ষ কর (Indirect Tax) হলো এমন একটি কর যা পণ্য বা সেবা খরচের মাধ্যমে আদায় করা হয় এবং শেষ পর্যন্ত ভোক্তাকেই এই করের বোঝা বহন করতে হয় ।
- এই কর ক্রেতা সরাসরি সরকারকে পরিশোধ করে না, এর পরিবর্তে মধ্যস্থতাকারী হিসেবে বিক্রেতা বা ব্যবসায়ী এই কর সংগ্রহ করে এবং পরবর্তীতে সরকারের কাছে জমা দেয় ।
- মূল্য সংযোজন কর (VAT - Value Added Tax) মূলত পণ্য বা সেবা উৎপাদন বা বিক্রয়ের প্রতিটি স্তরে প্রযোজ্য হয় ।
- কাস্টমস ডিউটি (Customs Duty) বা শুল্ক কর বলতে বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত করকে বোঝায় ।
• উদাহরণ: বাংলাদেশে প্রচলিত প্রধান পরোক্ষ করগুলোর উদাহরণ হলো- মূল্য সংযোজন কর (ভ্যাট), কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, বিশেষ ভ্যাট বা এক্সাইজ ডিউটি (যেমন: মদ, তামাক, গাড়ি ইত্যাদির উৎপাদন বা বিক্রয়ের সময় আরোপিত কর) এবং বিক্রয় কর ।