'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত -
A উপন্যাস
B কাব্যগ্রন্থ
C প্রবন্ধ গ্রন্থ
D নাটক
Solution
Correct Answer: Option A
- বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ইংরেজি 'Sultana's Dream' শিরোনামে রচিত। - এখানে মূল চরিত্র Sultana একজন অবরুদ্ধা নারী। - এ উপন্যাসে রোকেয়া একটি নারীবাদী স্বপ্নরাজ্য বা ইউটোপিয়ার বর্ণনা দিয়েছেন। - এ কল্পরাজ্যে সমাজের সকল কর্মকাণ্ডে নারীরা হবেন প্রধান চালিকাশক্তি আর পুরুষরা হবেন গৃহবন্দী। - এখানে থাকবে না কোন অপরাধ, প্রচলিত থাকবে 'ভালোবাসা ও সত্যের' ধর্ম।
তাঁর রচিত- - উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪); - প্রবন্ধগ্রন্থ 'মতিচুর' (১ম খণ্ড- ১৯০৪, ২য় খণ্ড- ১৯২২); - গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী' (১৯৩১)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)