- বস্তুর ওজন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ (g) এর উপর নির্ভরশীল। - বিষুব রেখা বা নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ (g) এর মান সবচেয়ে কম তাই সেখানে বস্তুর ওজনও সবচেয়ে কম। - আর মেরু অঞ্চলে g এর মান বেশি তাই সেখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি। - ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা বা নিচে নামা যায় g এর মান তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও কমতে থাকে। - অন্যদিকে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য তাই বস্তুর ওজনও শূন্য।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।