কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাবরণ করেন?

A বিদ্রোহী

B আনন্দময়ীর আগমনে

C সংকল্প

D সৃষ্টি সুখের উল্লাসে

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

∎ গ্রন্থ হিসেবে ‘অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের ‘রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়। ‘ধূমকেতুর’ পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন। এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেন (১৬ জানুয়ারি, ১৯২৩)।

∎ সাহিত্য সমালোচক শিশির কর ‘নিষিদ্ধ নজরুল’ নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা:
‘যুগবাণী’ (নিষিদ্ধ- ২৩ নভেম্বর, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার: ১৯৪৭),
‘বিষের বাঁশি' (নিষিদ্ধ- ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার- ২৭ এপ্রিল, ১৯৪৫),
‘ভাঙার গান’ (নিষিদ্ধ- ১১ নভেম্বর, ১৯২৪),
‘প্রলয়শিখা’ (নিষিদ্ধ- ১৭ সেপ্টেম্বর, ১৯৩০),
‘চন্দ্ৰবিন্দু’ (নিষিদ্ধ- ১৪ অক্টোবর, ১৯৩১)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions