সুদের হার দশমিক ৭৫ শতাংশ হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর উপর ৪ বছরের প্রাপ্ত আয় ৭৫০ টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত?
সমাধান
সঠিক উত্তর: Option A
যদি দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তাহলে,
আসল = হ্রাসকৃত আয় x ১০০ / {(১ম সুদের হার – ২য় সুদের হার) xসময়}
প্রশ্নে দেওয়া আছে,
হ্রাসকৃত আয় = ৭৫০ টাকা
১ম সুদের হার – ২য় সুদের হার = ০.৭৫ %
সময় = ৪ বছর
সুতরাং আসল = ৭৫০×১০০/(০.৭৫×৪)
= ২৫,০০০ টাকা