একজন মাঝি দাঁড় বেয়ে ১৫ কি:মি: যেতে ও সেখান থেকে ফিরে আসতে ৪ ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণ ৫ কি: মি: যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে ৩ কি: মি: যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করুন।

A দাঁড়ের বেগ ৬ কি: মি:/ঘন্টা, স্রোতের বেগ ২ কি: মি:/ঘন্টা

B দাঁড়ের বেগ ৫ কি:— মি:/ঘন্টা, স্রোতের বেগ ৩ কি: মি:/ঘন্টা

C দাঁড়ের বেগ ৮ কি: মি:/ঘন্টা, স্রোতের বেগ ২ কি: মি:/ঘন্টা

D দাঁড়ের বেগ ১০ কি: মি:/ঘন্টা, স্রোতের বেগ ৪ কি: মি:/ঘন্টা

Solution

Correct Answer: Option C

ধরি, নৌকা বা দাঁড়ের বেগ x কি.মি./ঘণ্টা
এবং স্রোতের বেগ y কি.মি./ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে দাঁড়ের বেগ = (x + y) কি.মি.
এবং স্রোতের প্রতিকূলে দাঁড়ের বেগ = (x - y) কি.মি.

প্রশ্নমতে,
১৫/(x + y) + ১৫/(x − y) = ৪    . . . . . . . . . . (i)
এবং ৫/(x + y) = ৩/(x − y)       . . . . . . . . . . . . . (ii)


(ii) নং সমীকরণ হতে পাই,
৫/(x + y) = ৩/(x − y)
⇒ ৫x – ৫y = ৩x + ৩y
⇒ ২x = ৮y
∴ x = ৪y   . . . . . . . . . . (iii)

এখন x এর মান (i) নং সমীকরণে বসাই,
১৫/(x + y) + ১৫/(x − y) = ৪
⇒ ১৫/(৪y + y) + ১৫/(৪y − y) = ৪
⇒ (১৫/৫y) + (১৫/৩y) = ৪
⇒ (৩/y) + (৫/y) = ৪
⇒ ৮/y = ৪
⇒ ৪y = ৮
⇒ y = ৮/৪
∴ y = ২

আবার, y এর মান (iii) নং সমীকরণে বসাই,
x = ৪y
∴ x = ৪ × ২ = ৮

সুতরাং, দাঁড়ের বেগ = ৮ কি.মি./ঘণ্টা
এবং স্রোতের বেগ = ২ কি.মি./ঘণ্টা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions