Solution
Correct Answer: Option C
- অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন।
- ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। এই বইটি ইংরেজি, উর্দু, জাপানি, চীনা, আরবি সহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
- ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি ছিল অতি পুরানো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট।
- সেই খাতায় শেখ মুজিব ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন।
- বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় এই আত্মজীবনীমূলক লেখাকে গ্রন্থে রূপান্তরিত করা হয়।
- দেশের অন্যতম ক্ষুদ্র জাতিসত্তা ত্রিপুরা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ককবরক।
- যুবরাজ দেববর্মা ২০২২ সালে ককবরক ভাষায় ‘পাইথাকয়া লাংমা’ নামে অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন।