মাঞ্চু রাজারা চীনে রাজত্ব করেছেন ১৬৪৪ থেকে ১৯১১ সাল পর্যন্ত। ১৯১২ সালে চীনের বিখ্যাত নেতা সান ইয়াৎ-সেন (১৮৬৬-১৯২৫) চীনে স্থাপন করেন আধুনিক চীন প্রজাতন্ত্র। তার প্রজাতন্ত্রের মূলনীতি ছিল তিনটি। চীনের জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র এবং জনসাধারণের আর্থিক উন্নয়ন। যাকে চীনা ভাষায় বলা হয় সান মিং চুই। তিনি গড়েন একটি জাতীয়তাবাদী দল।
চীনের ভৌগোলিক অঞ্চলকে বলে মাঞ্চুরিয়া, সেখানে বাস করতেন মাঞ্চু জাতি। ১৯৩১ সালে জাপান মাঞ্চুরিয়া দখল করে। ১৯৩৭ সালে সে চীনের মধ্য ভাগের খানিকটা দখল করে নেয়। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১৯৪৫ সালে জাপান যদি যুদ্ধে পরাজিত না হতো, তবে গোটা চীনই সম্ভাবত চলে যেত জাপানের নিয়ন্ত্রণে। সাম্রাজ্যবাদী ব্রিটেন ও আমেরিকা যুদ্ধে জিতেছিল বলেই আজকের চীন টিকে আছে।