বার্ষিক ৪.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা সুদে আসলে তা ৮২৬ টাকা হবে?

A ৭০০ টাকা

B ৭২৫ টাকা

C ৬৫০ টাকা

D ৪৫৮ টাকা

Solution

Correct Answer: Option A

আমরা জানি,
মুনাফার হার, r = ৪.৫% = ৪.৫/১০০
সময়, n = ৪ বছর
মুনাফা-আসল, A = ৮২৬ টাকা
আসল, P = ?

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে, I = Pnr
এবং মুনাফা-আসল, A = P + I
বা, A = P + Pnr
বা, A = P(১ + nr)
বা, P = A / (১ + nr)


মান বসিয়ে পাই,
P = ৮২৬ / {১ + (৪ × ৪.৫/১০০)}
= ৮২৬ / {১ + (১৮/১০০)}
= ৮২৬ / {১ + ০.১৮}
= ৮২৬ / ১.১৮
= ৭০০
সুতরাং, নির্ণেয় আসল = ৭০০ টাকা

বিকল্প পদ্ধতি (ঐকিক নিয়ম):
বার্ষিক ৪.৫ টাকা সুদে,
১০০ টাকার ৪ বছরের সুদ = (৪.৫ × ৪) টাকা = ১৮ টাকা
তাহলে, সুদ-আসল = (১০০ + ১৮) টাকা = ১১৮ টাকা

এখন,
সুদ-আসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদ-আসল ১ টাকা হলে আসল (১০০ / ১১৮) টাকা
সুদ-আসল ৮২৬ টাকা হলে আসল (১০০ × ৮২৬) / ১১৮ টাকা
= (১০০ × ৭) টাকা [১১৮ দিয়ে ৮২৬ কে কাটলে ৭ হয়]
= ৭০০ টাকা
সঠিক উত্তর: ৭০০ টাকা


শর্টকাট টেকনিক (পরীক্ষার হলের জন্য):
মোট সুদের হার বের করুন: এক বছরে ৪.৫% হলে ৪ বছরে মোট সুদ হয় (৪.৫ × ৪)% = ১৮%।
অর্থাৎ, আসল যদি ১০০% হয়, তবে সুদ-আসল হবে (১০০ + ১৮)% = ১১৮%।

সরাসরি আসল বের করার সূত্র:
আসল = (সুদ-আসল ÷ ১১৮) × ১০০
= (৮২৬ ÷ ১১৮) × ১০০
= ৭ × ১০০
= ৭০০ টাকা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions